News Flash

Image

করিমগঞ্জে খাদ্য ও অসামরিক বিভাগের অভিযানে বৃহৎ পরিমাণের চাল বাজেয়াপ্ত

করিমগঞ্জ (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ শহরের উপকণ্ঠ পোয়ামারা এলাকায় বাজেয়াপ্ত করা হয়েছে খাদ্য সুরক্ষার বিপুল পরিমাণের চাল। পোয়ামারা এলাকার রাজা ব্রিকস কোম্পানির পার্শ্ববর্তী একটি গুদামঘর থেকে উদ্ধার করা হয়েছে আট শতাধিক চালের বস্তা।

জানা গেছে, রিপন আহমেদ নামের এক ব্যক্তি ভাড়া নিয়েছিলেন সেই গুদামটি। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে খাদ্য ও অসামরিক বিভাগের কর্মকর্তারা গুদামে বুধবার রাতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেন বিপুল পরিমানের চালের বস্তাগুলি। বৃহস্পতিবার বাজেয়াপ্তকৃত চালগুলোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো গণবণ্টনের চাল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সিল করে দেওয়া হয়েছে গুদামটি।

উল্লেখ্য, বরাক উপত্যকা জুড়ে চাল সিন্ডিকেটে একটি বৃহৎ চক্র রয়েছে। ওই চক্রটি গণবণ্টনের চালের প্যাকেট বদলি করে মিজোরামে সরবরাহ করে থাকে। খাদ্য ও অসামরিক বিভাগের অভিযানে গত কয়েক মাসে বহু কুইন্টাল চাল করিমগঞ্জ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top