News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য, মন্ত্রী অখিলকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
Image

রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য, মন্ত্রী অখিলকে হলফনামা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার সেই সংক্রান্ত মামলায় রাজ্যের মন্ত্রীকে হলফনামা জমা দিতে বলল আদালত।

দেশের সাংবিধানিক প্রধানকে নিয়ে কেন এমন মন্তব্য করলেন মন্ত্রী? তা হলফনামায় জানাতে হবে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি নির্দেশ দেন, রাজ্যের কারামন্ত্রীর এই মন্তব্য নিয়ে পুলিশের অনুসন্ধান রিপোর্ট জমা দিতে হবে আদালতে। অন্যদিকে অখিলের আইনজীবী এদিন এই মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার আবেদন জানান। বিচারপতি লিখিত আবেদনের অনুমতি দিয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে পারে।

প্রসঙ্গত গত সপ্তাহে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক প্রকাশ্য সভায় বিরর্কিত মন্তব্য করেছিলেন অখিলবাবু। সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে শুরু হয় শোরগোল। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের শাসকদলের মন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে আন্দোলনে নামে বিজেপি।

অখিলবাবুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানায় গেরুয়া শিবির। যদিও পরে বিষয়টি নিয়ে ক্ষমা চান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাষ্ট্রপতি সম্পর্কে এমন মন্তব্য সমর্থন করেন না তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, দলের তরফে অখিলকে সতর্ক করা হয়েছে। এমন মন্তব্য যাতে আর না করেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে তাঁকে। মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্যের দায় নেয়নি তৃণমূল কংগ্রেসও।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top