ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। চলতি বছরের ক্রিকেট মরসুম শুরু হয়েছে। চলবে ২০২৩-এর ৩১ আগস্ট পর্যন্ত। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অনুমোদিত কোচিং সেন্টার ও প্লে সেন্টার এবং মহিলা ক্রিকেট ক্লাব কর্মকর্তাদের নিয়ে আজ, বুধবার টিসিএর উপদেষ্টা টুর্নামেন্ট কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। টিসিএ-র কনফারেন্স হলে অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের ক্রিকেট নিয়ে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সদর সিনিয়র ইন্টার ক্লাব দলবদল ১ ডিসেম্বর থেকে শুরু হবে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় ক্রিকেটে যে সমস্ত খেলোয়াররা রয়েছেন তাঁরা আসার তিনদিনের মধ্যে দল বদলে অংশ নিতে পারবেন। অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ ক্রিকেটারদের রেজিস্ট্রেশন কার্যক্রম ২১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। খুদে ক্রিকেটারদের অর্থাৎ অনূর্ধ্ব ১৩ ক্রিকেটারদের টুর্নামেন্ট ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহী স্কুল দলকে কর্তৃপক্ষের মাধ্যমে ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে খেলায় আগ্রহের কথা জানিয়ে টিসিএ-তে এন্ট্রি নিতে আহ্বান জানানো হয়েছে। সদর আন্তঃ স্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট টুর্নামেন্ট ৪০ ওভারের প্রতিযোগিতায় আগ্রহী স্কুল দলগুলোকেও ১৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এন্ট্রি নিতে জানানো হয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পরিচালিত ঐতিহ্যবাহী বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন, সন্তোষ মেমোরিয়াল এ ডিভিশন, তপন মেমোরিয়াল নকআউট এবং সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গুলো নিয়েও আলোচনা করে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্রিকেট মরশুম ঘিরে টিসিএ-র সিদ্ধান্ত সমূহ
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

















