News Flash

  • Home
  • দেশ
  • বাড়ির সামনে জমায়েতে ‘না’, হাইকোর্টের নির্দেশে খুশি শুভেন্দু
Image

বাড়ির সামনে জমায়েতে ‘না’, হাইকোর্টের নির্দেশে খুশি শুভেন্দু

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : দ্রুত আরোগ্যের কামনা-অনুষ্ঠানের নাম করে ১৪ নভেম্বর থেকে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে জমায়েত করছে শাসক দল। বিরক্ত শুভেন্দুবাবু আদালতের শরনাপন্ন হওয়ায় বুধবার আদালত কড়া নির্দেশ দিয়েছে। একে স্বাগত জানিয়ে টুইটারে বার্তা দিলেন শুভেন্দুবাবু।

শুভেন্দুবাবু লিখেছেন, “আমি মাননীয় কলকাতা হাইকোর্টের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। গৃহীত অন্তর্বর্তী আদেশকে স্বাগত জানাই। এটি আমার মৌলিক অধিকারকে সমর্থন করে। ভাইপো প্রেরিত অসামাজিকদের আমার বাসভবনের সামনে আরও উপদ্রব সৃষ্টি করার প্রতিবাদ হয়েছে। তাদের নিরাপত্তা লঙ্ঘনের প্রচেষ্টা বন্ধ করে। বিষয়টি বিচারাধীন এবং শুক্রবার আবার শুনানি হবে। তাই ওই দিন মামলার শুনানির পর আমি পশ্চিমবঙ্গে বিধানসভায় প্রচারমাধ্যমের বন্ধুদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রসঙ্গত জমায়েতের ভিডিয়ো ফুটেজে দেখা যাচ্ছে আইসি রয়েছেন সমাবেশের সামনে। আদালতে শুভেন্দুর আইনজীবী সৌম্য মজুমদার জানান, ক্রমাগত অশ্লীল ভাষা ব্যবহার করা হচ্ছে। বিচারপতি রাজ্য সরকারকে বলেন, পরিস্থিতির উপর নজর দিতে। এ দিন রাজ্য জানিয়েছে যে, ক্রমাগত জমায়েত এটা নয়৷ বিষয়টি হলফনামা দিয়ে আদালতকে জানানো হবে৷

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top