News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘালয় পুলিশের হাতে দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার দুইবাজেয়াপ্ত নগদ ১০.৮৯ লক্ষ টাকা সমেত আরও বহু
Image

মেঘালয় পুলিশের হাতে দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার দুইবাজেয়াপ্ত নগদ ১০.৮৯ লক্ষ টাকা সমেত আরও বহু

শিলং, ১৬ নভেম্বর (হি.স.) : মেঘালয় পুলিশের হাতে দেড় কোটি টাকার সোনার বিস্কুট সহ গ্রেফতার হয়েছে দুই পাচারকারী। তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১০.৮৯ লক্ষ টাকা, একটি কার, পাঁচটি স্মার্টফোন এবং একটি ল্যাপটপ।

আজ বুধবার সকালে রিভোই এবং পূর্ব জয়ন্তিয়াপাহাড়ের পুলিশ কর্তৃক পরিচালিত একটি সুসংহত যৌথ অভিযানে দুই চোরাকারবারিকে আটক করে বিশেষভাবে নকশাকৃত দটি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করেছে। ২.৩৪ কিলোগ্ৰাম ওজনের সোনার বিস্কুটগুলি তাঁরা লুকিয়ে পুলিশকে ধোঁকা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। বাজেয়াপ্তকৃত সোনাগুলির বাজার মূল্য কমপক্ষে ১.৫ কোটি টাকা হবে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে একদিনের মধ্যে সবচেয়ে বড় সফল অভিযানের জন্য নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডলে পুলিশ দলের ভূয়সী প্রশংসা করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।

রাজ্যের পুলিশপ্রধান (ডিজিপি) ড. লজ্জারাম বিষ্ণোই জানান, এর আগে গত ২৪ সেপ্টেম্বর মাদকদ্রব্যের বিরুদ্ধে চলমান অভিযানে মেঘালয় পুলিশ ১৮.৩৩ কোটি টাকারও বেশি মূল্যের ড্রাগস বাজেয়াপ্ত করেছে। গত চার মাসে প্রায় ১৩৪ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top