News Flash

  • Home
  • দেশ
  • নারী শক্তিকে সম্মান ও তাঁদের উন্নতির পথ সুগম করাই জাতীয় কর্তব্য : রাষ্ট্রপতি
Image

নারী শক্তিকে সম্মান ও তাঁদের উন্নতির পথ সুগম করাই জাতীয় কর্তব্য : রাষ্ট্রপতি

ভোপাল, ১৬ নভেম্বর (হি.স.) : নারী শক্তিকে সম্মান করা ও তাঁদের উন্নতির পথ সুগম করাই আমাদের জাতীয় কর্তব্য। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার মধ্যপ্রদেশের ভোপালে ‘মহিলা স্বনির্ভর গোষ্ঠী’-র সম্মেলনে যোগ দিয়ে রাষ্ট্রপতি বলেছেন, অনেক ক্ষেত্রে আমাদের বোন ও মেয়েরা অর্থনৈতিক এবং সামাজিক সীমানা অতিক্রম করে নিজেদের জন্য একটি নতুন পরিচয় তৈরি করছেন। তাই নারী শক্তিকে সম্মান করা এবং তাঁদের উন্নতির পথ সুগম করা আমাদের জাতীয় কর্তব্য। রাষ্ট্রপতি বলেছেন, আত্মনির্ভর ও উন্নত ভারত গড়ার জন্য নারী শক্তির সর্বাধিক অংশগ্রহণ অপরিহার্য। আমাদের এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সমস্ত শ্রেণীর বোন ও মেয়েরা নির্ভীক ও স্বাধীন বোধ করতে পারেন এবং নিজেদের মেধার পূর্ণ ব্যবহার করতে পারেন।

রাষ্ট্রপতি এদিন আরও বলেছেন, সমান সুযোগ দেওয়া হলে, মেয়েরাও ছেলেদের অতিক্রম করতে পারেন। এটা তো সবারই জানা একজন পুরুষ শিক্ষিত হলে একজনই শিক্ষিত হয়, কিন্তু একজন নারী শিক্ষিত হলে পরিবার শিক্ষিত হয় এবং নারীর শিক্ষায় শিক্ষিত হয় গোটা সমাজ। রাষ্ট্রপতির কথায়, স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণ অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়। আমাকে বলা হয়েছে যে মধ্যপ্রদেশে, সতের হাজারেরও বেশি বোন পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন এবং দক্ষতার সঙ্গে নেতৃত্ব প্রদান করছেন।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top