News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গামাইবাড়িতে গাড়ি চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

গামাইবাড়িতে গাড়ি চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ ফাঁসিতে আত্মঘাতী ৬০ বছর বয়সী এক গাড়ি চালক৷ আত্মঘাতী ব্যাক্তির নাম জিতেন্দ্র দাস৷  ঘটনা তেলিয়ামুড়া থানাধীন গামাইবাড়ি স্থিত ফরেস্ট রিজার্ভের মধ্য শিবির এলাকার পার্কে বুধবার বিকেল নাগাদ৷ তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি মধ্য শিবির এলাকার বাসিন্দা তথা গাড়ি চালক জিতেন্দ্র দাস দুপুর নাগাদ ঘটিকায় বাড়ি থেকে বের হয়৷ আনুমানিক দুপুর একটা এবং দুটোর মাঝখানের কোন এক সময়ে গামাইবাড়ি ফরেস্ট রিজার্ভের মধ্য শিবিরের পার্কে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে৷ওই এলাকার, লোকজন জিতেন্দ্র দাসের আত্মহত্যার খবর দেয় তার বাড়িতে৷ আত্মঘাতী ব্যাক্তির আত্মীয় পরিজনরা ঘটনাস্থলে এসে খবর দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশকে৷ পুলিশ ঘটনাস্থলে  এসে মৃত দেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে আসে৷ তবে পুলিশ জিতেন্দ্র দাসের অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে৷ তবে তার স্ত্রীর অভিযোগ, সে প্রায়শই মদমত্ত অবস্থায় থাকতো৷এদিকে তার অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া বিরাজ করছে৷

Releated Posts

শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…

ByByReshmi Debnath Jun 18, 2026

স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…

ByByReshmi Debnath Jun 17, 2026

ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ

আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…

ByByReshmi Debnath Jun 17, 2026

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top