News Flash

  • Home
  • বিদেশ
  • প্রেসিডেন্ট পদের দৌড়ে ফের ডোনাল্ড ট্রাম্প, বললেন আবারও শ্রেষ্ঠ ও গৌরবময় হবে আমেরিকা
Image

প্রেসিডেন্ট পদের দৌড়ে ফের ডোনাল্ড ট্রাম্প, বললেন আবারও শ্রেষ্ঠ ও গৌরবময় হবে আমেরিকা

ওয়াশিংটন, ১৬ নভেম্বর (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট পদের দৌড়ে ফের ডোনাল্ড ট্রাম্প। ৭৬ বছর বয়সী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তা জানালেন। আমেরিকার সময় অনুযায়ী মঙ্গলবার বড় ঘোষণা করে ট্রাম্প জানিয়েছেন, “আমেরিকাকে আবারও শ্রেষ্ঠ ও গৌরবময় করে তোলার জন্য, আমি আজ রাতে আমেরিকার প্রেসিডেন্ট পদের জন্য নিজেকে প্রার্থী ঘোষণা করছি।” গত সপ্তাহেই ট্রাম্প জানিয়েছিলেন, ১৫ নভেম্বর বড়সড় কোনও ঘোষণা করবেন তিনি।

সেই মতো মঙ্গলবার ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, ৭৬ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “আমেরিকার প্রত্যাবর্তন এখন থেকেই শুরু হচ্ছে।” হোয়াইট হাউসের প্রার্থী পদের জন্য কাগজপত্রও জমা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে, ট্রাম্পের এই ঘোষণার প্রেক্ষিতে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “ট্রাম্প আমেরিকাকে ব্যর্থ করেছেন”।

Releated Posts

সোফিয়ার জাতীয় ইতিহাস জাদুঘর পরিদর্শন করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

সোফিয়া, ১০ জুন (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার বুলগেরিয়ার রাজধানী Sofia-তে অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘর…

ByByNews Desk Jun 10, 2026

পাক অধিকৃত কাশ্মীরে সেনার এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ল, নিহত সকল আরোহী

ইসলামাবাদ, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজাফফরাবাদ শহরের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমান শাখার একটি এমআই-১৭ হেলিকপ্টার…

ByByNews Desk Jun 10, 2026

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত ১৩ বেসামরিক, মৃতদের মধ্যে ১১ শিশু

কাবুল, ১০ জুন (আইএএনএস): আফগানিস্তানের কুনার, খোস্ত এবং পাকতিকা প্রদেশে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক…

ByByNews Desk Jun 10, 2026

তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণ মেলেনি, নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পদে ফিরছেন সুধান গুরুং

কাঠমান্ডু, ৯ জুন: আর্থিক লেনদেন সংক্রান্ত বিতর্কের জেরে গত ২২ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া সুধান গুরুং…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top