News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি : মিজোরাম জয়ের লক্ষ্যে গুজরাটে পৌঁছুলো ত্রিপুরা দল
Image

কোচ বিহার ট্রফি : মিজোরাম জয়ের লক্ষ্যে গুজরাটে পৌঁছুলো ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। বাংলার বিরুদ্ধে ৩ পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পর গুজরাট পৌঁছলো আনন্দ, ভৌমিক-‌রা। মিজোরামের বিরুদ্ধে খেলার জন্য। ১৯-‌২২ নভেম্বর হবে ম্যাচটি। গকুলভাই সোমাভাই প্যাটেল স্টেডিয়ামে। অনূর্ধ্ব-‌১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। বুধবার বিকেলের বিমানে কলকাতা থেকে গুজরাট উড়ে গেলেন নবারূণ চক্রবর্তীরা। মরশুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে চন্ডিগড়ের বিরুদ্ধে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে দুর্দান্ত ৩ পয়েন্ট পায় ত্রিপুরা। ওই লিড ত্রিপুরার ক্রিকেটারদের মনোবল কয়েকগুন বাড়িয়ে দিয়েছে বলে জানালেন দলের ম্যানেজার পিক্লু রায়। এখন মিজোরাম জয় নিয়েও দলের প্রতিটি ক্রিকেটার যথেষ্ট আশাবাদী বলে জানিয়েছেন তিনি। এদিন সন্ধ্যার পর গুজরাট পৌঁছান ক্রিকেটাররা। আগামীকাল থেকে শুরু হবে মিজোরাম ম্যাচের প্রস্তুতি। জানা গেছে, আগামীকাল দুপুরে শুরু হতে পারে প্রস্তুতি। তবে ব্যাটিং, বোলিং না ফিল্ডিং – অনূশীলনের বিষয়বস্তু চূড়ান্ত হবে মাঠে পৌঁছানোর পরই।‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top