বহরমপুর, ১৬ নভেম্বর (হি. স.) : : মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। বুধবার বহরমপুরে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মায়ের সঙ্গে ব্য়াংকে এসেছিল শিশুটি। সেই সময় বহরমপুরে আসার পথে সাংসদের গাড়ি তাকে ধাক্কা মারে। ঘটনায় শিশুটি গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তৃণমূল সাংসদ আবু তাহের জানিয়েছেন, চালকের কিছু করার ছিল না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মুর্শিদাবাদে আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু ৬ বছরের শিশুর
Tags:
Releated Posts
গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…
দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য
দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…
ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি
ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…
হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের
কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…


















