News Flash

  • Home
  • খেলা
  • কল্যাণ সমিতির সঙ্গে ম্যাচ ড্র করে দ্বিতীয় শীর্ষে স্পোর্টস স্কুল
Image

কল্যাণ সমিতির সঙ্গে ম্যাচ ড্র করে দ্বিতীয় শীর্ষে স্পোর্টস স্কুল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।।

আবার পয়েন্ট ভাগ। এবার ত্রিপুরা স্পোর্টস স্কুল পয়েন্ট ভাগ করলো কল্যাণ সমিতির বিরুদ্ধে। পিছিয়ে থেকেও মঙ্গলবার পয়েন্ট ভাগ করলো স্পোর্টস স্কুল। রাজ্য ফুটবল সংস্থা আযোজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদলের ম্যা‌চটি শেষ হয় অমিমাংশিতভাবে। ফলাফল ১-‌১।  গ্রুপে স্পোর্টস স্কুলের শেষ ম্যাচ ছিলো এদিন। ৭ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে সুপার ফোরে গেলেও চাপে থাকবে দল। কারন শেষ ২ ম্যাচে পয়েন্ট ভাগ। অপরদিকে কল্যাণ সমিতির‌ ৫ ম্যাচ খেলে পয়েন্ট ৪। এদিন ম্যাচের শুরু থেকেই দুইদল নিজেদের রক্ষণভাগ শক্তিশালী রেখে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলতে থাকে। ফলে প্রথমার্ধে আক্রমণে তেমন তেজীভাব লক্ষ্য করা যায়নি। বিক্ষিপ্ত কয়েকটি আক্রমণ হলেও তা তেমন ফলপ্রসু ছিলো না। প্রথমার্ধে গোলশূণ্য থাকার পর দ্বিতায়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টা করেন দুদলের ফুটবলাররা। আর এতেই জাল নড়ে। ৬৬ মিনিটে কুমার দেববর্মার গোলে এগিয়ে যায় কল্যাণ সিমিতি। গোল হজম করতেই সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠেন শুভেনজিৎ সিনহা দলের ফুটবলাররা। আর তখনই গোটা দলকে অক্সিজেন দিতে থাকেন প্রায় প্রতিটি ম্যাচে গোল করা অপজিৎ ত্রিপুরা। শুভেনজিৎ সিনহার ওই তুরুপের তাসটিই শেষ পর্যন্ত দলীয় ফুটবলার এবং সমর্থকদের মুখে হঁাসি ফোটান। দুরন্ত গোল করে ম্যাচে সমতা ফেরান অপজিৎ। অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা পরিচালনা করেন আদিত্য দেববর্মা।

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top