News Flash

  • Home
  • দিনের খবর
  • বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সানিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানালেন শোয়েব
Image

বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সানিয়ার জন্মদিনে শুভেচ্ছা জানালেন শোয়েব

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): বিবাহবিচ্ছেদের গুঞ্জনের মধ্যে ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন পাক ক্রিকেট তারকা শোয়েব মালিক। গতকাল ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পর ক্যালেন্ডারে ১৫ নভেম্বর হতেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের বিশেষ শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন ক্রিকেট তারকা। সানিয়া মির্জার জন্মদিনে শোয়েব মালিকের শুভেচ্ছা বার্তা নতুন মোড় এনে দিয়েছে বিচ্ছেদের জল্পনায়।

নিজ নিজ ক্ষেত্রের সাফল্য, জনপ্রিয়তা বিতর্ক থেকে বাচাতে পারেনি তাদের। রক্ষণশীল শোয়েব এবং টেনিসের গ্ল্যামার গার্লের সম্পর্কের মেয়াদকালও নির্ধারণ করে দিয়েছিলেন অনেকে। গত ১২ বছর ধরে যদিও সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে দাম্পত্য টিকিয়ে রেখেছিলেন সানিয়া ও শোয়েব। নিজ নিজ দেশে নয়, দুবাইয়ে আলাদা সংসার পেতেছিলেন তারা। জীবনে এসেছিল একমাত্র সন্তান ইজানও। কিন্তু এই মুহূর্তে সানিয়া ও শোয়েবের দাম্পত্য একবারে খাদের কিনারায় বলে শোনা যাচ্ছে। তবে এরই মধ্যে গতকাল ঘড়ির কাটায় রাত ১২টা বাজার পর ক্যালেন্ডারে ১৫ নভেম্বর হতেই স্ত্রী সানিয়াকে জন্মদিনের শুভেচ্ছা বিশেষ বার্তা পোস্ট করেন ক্রিকেট তারকা শোয়েব মালিকে। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সানিয়া মির্জা। বিশেষ দিনে তোমার সুস্বাস্থ্য এবং খুশি থাকার কামনা করি! দিনটা সম্পূর্ণ উপভোগ করো…। ’ স্ত্রী সানিয়া মির্জাকে আলিঙ্গন করা একটি ছবিও পোস্ট করেছেন শোয়েব।

প্রসঙ্গত, ইনস্টাগ্রামে সানিয়ার পোস্ট ঘিরে বিতর্কের শুরু। তিনি লিখেছিলেন, ‘মন ভেঙেছে যাঁদের, কোথায় যাবেন তারা! কোথায় গেলে দেখা মিলবে আল্লাহ-র’! আবার ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘এমন কিছু মুহূর্তই কঠিন সময়ে পার করে দেয় আমাকে’। কিন্তু ঠিক কী ঘটেছে, তাদের মধ্যে, তা এখনও স্পষ্ট নয়।

এই জল্পনা বাড়িয়ে দেন শোয়েব মালিকও।তার পোস্ট ঘিরেও মাথাচাড়া দেয় বিচ্ছেদের জল্পনা।

Releated Posts

নাংলোইয়ে অবৈধ এলপিজি রিফিলিং চক্র ভাঙল দিল্লি পুলিশ, ৯৬টি সিলিন্ডার উদ্ধার, গ্রেফতার ৩

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ নাংলোই এলাকার বক্করওয়ালায় একটি অবৈধ এলপিজি রিফিলিং ও মজুতদারি চক্র…

ByByNews Desk May 6, 2026

কলকাতা বিমানবন্দরে পিস্তলের ম্যাগাজিন-কর্তূজ উদ্ধার মামলায় ৭ মাস পর গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

কলকাতা, ৬ মে (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার অন্তর্গত পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস…

ByByNews Desk May 6, 2026

জাতিগত মন্তব্য মামলায় গ্রেফতারের মুখে কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ

বেঙ্গালুরু, ৬ মে (আইএএনএস): জাতিগত মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় কর্নাটকের বিজেপি বিধায়ক বি.পি. হরিশ-এর বিরুদ্ধে গ্রেফতারি…

ByByNews Desk May 6, 2026

ইন্ডিগো বিমানে যাত্রীর ইলেকট্রনিক ডিভাইসে আগুন, নিরাপদে সরানো হল সব যাত্রী

নয়াদিল্লি, ৫ মে (আইএএনএস): ইন্ডিগো-র একটি বিমানে যাত্রীর ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ইন্ডিগো…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top