News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল ‘গেট ওয়েল সুন’ কর্মসূচিতে সুরক্ষা নিয়ে প্রশ্ন, হাই কোর্টে মামলা শুভেন্দুর
Image

তৃণমূল ‘গেট ওয়েল সুন’ কর্মসূচিতে সুরক্ষা নিয়ে প্রশ্ন, হাই কোর্টে মামলা শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১৫ নভেম্বর (হি. স.) : কেন তাঁর বাড়ির সামনে শাসকদলের যুব নেতাদের জমায়েত? তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই অভিযোগ তুলে এবার আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন তিনি। বুধবার শুনানির সম্ভাবনা।

শুভেন্দু অধিকারীকে বিব্রত করতে তাঁকে শুভেচ্ছা জানানোর নামে নতুন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূলের ছাত্র-যুব সংগঠন। সোমবার পূর্ব মেদিনীপুর থেকে শুরু হয়েছে ‘গেট ওয়েল সুন’ নামে ওই সূচি। ওই দিন বিরোধী দলনেতার বাড়ি শান্তিকুঞ্জের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে টিএমসিপি কর্মী-সমর্থকরা একপ্রস্থ হাতাহাতিতেও জড়িয়ে পড়ে। সোমবার শাসকদলের যুব-ছাত্র শাখা শুভেন্দুর সুস্থতা কামনা করে ‘গেট ওয়েল সুন’ লিখে, অভিষেকের একটি ছবি দেওয়া গ্রিটিংস কার্ড পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত কলেজ ইউনিটের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী-সমর্থকরা শুভেন্দু অধিকারীর বাড়িতে গ্রিটিংস কার্ড দিতে যান। তাদের পথে আটকায় পুলিশ। তারপরই পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য ধস্তাধস্তি হয়। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ওঠে ‘চোর’ স্লোগান। বেশ কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Releated Posts

জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি উদয়নিধি স্টালিন, উষ্ণ অভ্যর্থনা ডিএমকে কর্মীদের

চেন্নাই, ৪ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে মঙ্গলবার একটি মামলায় জিজ্ঞাসাবাদের পর স্টেশন বেলে মুক্তি দেয়…

ByBySandeep Biswas Aug 4, 2026

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top