News Flash

Image

হাইলাকান্দিতে দুষ্প্রাপ্য সাতটি কালো বানর উদ্ধার আসাম পুলিশের, আটক দুই

হাইলাকান্দি (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া বিধানসভা এলাকার মিজোরাম সীমান্তবর্তী জামিরায় দুষ্প্রাপ্য সাতটি কালো বানর উদ্ধার করেছে আসাম পুলিশ। বন্যপ্রাণী পাচারের অভিযোগে আটক করা হয়েছে দুই ব্যক্তিকে।

আজ মঙ্গলবার সকালে হাইলাকান্দির পুলিশ সুপার নবনীত মহন্ত জানান, এনএল ০১ এডি ৪৯৮৪ নম্বরের একটি ট্রাকে চারটি বন্ধ কাঠের বাক্সে বন্দি করে কালো বানরগুলি পাচার করা হচ্ছিল। বানরগুলি মিজোরাম থেকে মেঘালয়ের কোনও বন্যপ্রাণী কারবারির হাতে হস্তান্তর করার পরিকল্পনা ছিল পাচারকারীর। তিনি জানান, গতকাল সোমবার রাত প্রায় নয়টা নাগাদ মিজোরাম সীমান্তবর্তী জামিরা পুলিশচৌকির নাকাচেকিঙে ওই ট্রাকে তালাশি চালিয়ে বানরগুলি উদ্ধার করা হয়েছে। বন্যপ্ৰাণী পাচারের অভিযোগে রাকেশ দেব নামের ট্রাক চালক এবং তার এক সঙ্গীকে আটক করেছে পুলিশ। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জানান পুলিশ সুপার।

পুলিশ সুপার জানান, আজ মঙ্গলবার সকালে পশু চিকিৎসকের দ্বারা মেডিক্যাল চেকআপ করিয়ে বানরগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। নবনীত মহন্ত জানান, আন্তর্জাতিক বাজারে বিলুপ্তপ্রায় প্রজাতির কালো বানরের মূল্য কয়েক কোটি টাকা।

এদিকে, উদ্ধারকৃত দুষ্প্ৰাপ্য বানরগুলিকে গুয়াহাটি চিড়িয়াখানায় পাঠানো হবে বলে জানিয়েছেন হাইলাকান্দির ডিভিশনাল ফরেস্ট অফিসার।

Releated Posts

২৯ নভেম্বর ভারত মণ্ডপমে বেজে উঠবে ভূপেন হাজারিকার গান

গুয়াহাটি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ নভেম্বর…

ByByNews Desk Sep 28, 2026

মেঘালয়ে সেপটিক ট্যাঙ্কে বিষাক্ত গ্যাসের সন্দেহে শ্বাসরোধ, অসমের ৪ শ্রমিকের মৃত্যু

শিলং, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলার রাংডোকরাম গ্রামে নির্মীয়মাণ একটি ভূগর্ভস্থ সেপটিক ট্যাঙ্কে কাজ করার…

ByByNews Desk Sep 28, 2026

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top