News Flash

  • Home
  • দিনের খবর
  • ২০২৪ সালেই জঙ্গলমহলে ‘দুয়ারে জল’, আশ্বাস মুখ্যমন্ত্রীর
Image

২০২৪ সালেই জঙ্গলমহলে ‘দুয়ারে জল’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রাম, ১৫ নভেম্বর (হি. স.) : ঘরে ঘরে পৌঁছে যাবে পানীয় জল। জঙ্গলমহল জুড়ে জলের সমস্যা থাকবে না। এমনটাই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুয়ারে সরকারের পরে এবার ‘দুয়ারে জল’ ভাবনায় বুঝিয়ে দিলেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তৃণমূলের জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী।

মঙ্গলবার বেলপাহাড়ির সভা থেকে তাঁর প্রতিশ্রুতি, আগামী ২০২৪ সালের শেষের দিকেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে পানীয় জল। রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়াকে তিনি নির্দেশ দেন, ‘আরও বেশি করে পুকুর কাটতে হবে’। তিনি বলেন, এবারে বৃষ্টি কম হওয়ার জন্য ঝাড়গ্রামে চাষের অসুবিধা হচ্ছে। তবে এই সমস্যা বেশি দিন থাকবে না।

জল সমস্যার অন্যতম কারণ হিসেবে মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র টাকা দিচ্ছে না। তা দিলে এতদিন জলের জন্য সমস্যা থাকত না। এরপরেই তাঁর আশ্বাস, পানীয় জলের সমস্যার সমাধান তিনি শীঘ্রই করবেন। ঘরে ঘরে পৌঁছে যাবে জল।

এদিন তিনি বলেন, পাইপ লাইন বসাতে হবে। তাই একটু সময় লাগছে। তবে আগামী বছরের শেষের দিকেই এই সমস্যার সমাধান হবে। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আদিবাসী মানুষদের নিজেদের দাবি আদায়ে পথেও নামতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেই পথে সামিল হবেন তিনি নিজেও।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top