News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘দেশে লাভ জেহাদের মিশন চলছে’, শ্রদ্ধা হত্যাকাণ্ডে মন্তব্য গিরিরাজ সিংয়ের
Image

‘দেশে লাভ জেহাদের মিশন চলছে’, শ্রদ্ধা হত্যাকাণ্ডে মন্তব্য গিরিরাজ সিংয়ের

নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.) : দিল্লির বুকে শ্রদ্ধা ওয়াকারের নারকীয় হত্যাকাণ্ডে গ্রেফতার হয়েছে তাঁর লিভ ইন পার্টনার আফতাব পুনাওয়ালা। এই ঘটনায় পুলিশি তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্য়কর তথ্য । এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেন দেশে লাভ জিহাদের মিশন চলছে।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্টে এই হত্যাকাণ্ড ঘিরে নানান বক্তব্য উঠে এসেছে। প্রশ্ন উঠেছে আফতাবের পরিচিতি নিয়ে। বিষয়টি নিয়ে গিরিরাজ সিং বলেছেন, হিন্দু মহিলাদের ভুলিয়ে ভালিয়ে, তাঁদের হত্যা করে তাঁদের টুকরো টুকরো করা হচ্ছে। তিনি বলেন, অমুসলিম হলেই তাঁকে টুকরো টুকরো করা হচ্ছে। গিরিরাজ সিং বলেন, ‘ দিল্লির ঘটনা দুর্ভাগ্যজনক।’ তিনি একই সঙ্গে বলেন,’দেশের ভিতর লাভ জেহাদের মিশন চলছে।’

উল্লেখ্য, দিল্লিতে গত মে মাসে শ্রদ্ধাকে হত্যা করার অভিযোগ রয়েছে তাঁর সঙ্গী আফতাবের বিরুদ্ধে। শ্রদ্ধাকে হত্যা করে সে ৩৫ টুকরো করে তা ছড়িয়ে দেয় দিল্লির বিভিন্ন জায়গায়। এদিকে, শ্রদ্ধার বাড়ি থেকে তাঁর পরিবার যোগাযোগ করতে না পারায় শুরু উৎকণ্ঠা। তারপর থেকেই খোঁজ শুরু হয়। পুলিশের দ্বারস্থ হন শ্রদ্ধার বাবা। এরপর সমস্তটা সামনে আসে। শুরু হয় পুলিশি তদন্ত। আর ঘটনায় অভিযুক্ত আফতাবের মৃত্যু দণ্ড চাইছেন শ্রদ্ধার বাবা।

জানা যাচ্ছে, ফ্রিজে শ্রদ্ধার টুকরো করা দেহ রেখে, সেই বাড়িতেই বহু মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হত আফতাব। সে পুলিশি জেরার মুখে জানিয়েছে এই তথ্য। এদিকে, বাড়িতে যে সমস্ত মহিলারা আসতেন তাঁরাও পেতেন ক্লোরিনের গন্ধ বলে দাবি। জোরালো রুম ফ্রেশনারের গন্ধ উঠে আসত বাড়ির চারিদিক থেকে। তবে সন্দেহ হয়নি কারওরই। এরপর মুম্বই পুলিশের তদন্তে ধীরে ধীরে উঠে আসে সমস্ত তথ্য। গ্রেফতার হয় আফতাব। আজও তাকে নিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় তদন্তের স্বার্থে ঘুরেছে পুলিশ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top