News Flash

  • Home
  • দিনের খবর
  • জিএমসিএইচ-এ পাঁচটি নবনিৰ্মিত ভবনের দ্বারোদ্ঘাটন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের
Image

জিএমসিএইচ-এ পাঁচটি নবনিৰ্মিত ভবনের দ্বারোদ্ঘাটন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১৫ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতাল (জিএমসিএইচ) চত্বরে পাঁচটি নবনিৰ্মিত ভবন এবং প্ৰেক্ষাগৃহের দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা। অয়েল ইন্ডিয়া লিমিটেডের সিএসআর তহবিল এবং অসম সরকারের অর্থানুকূল্যে মোট ৬ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত অত্যাধুনিক সুবিধাসম্পন্ন প্ৰেক্ষাগৃহেরও আজ মঙ্গলবার দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্ৰী।

এর সঙ্গে ২ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত জিএমসিএইচ-এর অধ্যক্ষের আবাসগৃহ, চিকিৎসার জন্য আগত রোগী এবং তাঁদের অ্যাটেনডেন্টদের জন্য পাওয়াগ্ৰিড কৰ্পোরেশনের সিএসআর তহবিলের ১৩ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত ১৫৬টি বিছানাযুক্ত ডরমেটরি, ছাত্ৰাবাস এবং নার্সদের আবসনের জন্য যথাক্ৰমে প্রায় ১১ কোটি ও ৩.৩২ কোটি টাকা ব্যয়ে নিৰ্মিত ভবনেরও আজ দ্বারোদ্ঘাটন করেছেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা।
এছাড়া জিএমসিএইচ-এর জন্য দীর্ঘদিনের আধুনিক খেলার মাঠ তৈরির দাবি পূরণ করার প্ৰতিশ্ৰুতিও মুখ্যমন্ত্ৰী দিয়েছেন। আজকের সভামঞ্চ থেকে সংশ্লিষ্ট বিভাগীয় শীর্ষ আধিকারিকদের প্ৰয়োজনীয় নিৰ্দেশনা জারি করবেন বলে ঘোষণা করেছেন তিনি।

আজকের এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্ৰী কেশব মহন্ত, জিএমসিএইচ-এর অধ্যক্ষ অচ্যুত বৈশ্য ছাড়াও মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগের ডাক্তার-অধ্যাপক, সহকারী অধ্যাপক, নার্স, ছাত্রছাত্রী সহ বিভাগীয় উচ্চপদস্থ আধিকারিগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top