News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাটে এবারের ভোটে পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে বিজেপি : অমিত শাহ
Image

গুজরাটে এবারের ভোটে পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে বিজেপি : অমিত শাহ

আহমেদাবাদ, ১৫ নভেম্বর (হি.স.): গুজরাটে এবারের বিধানসভা নির্বাচনে পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে বিজেপি। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। অমিত শাহ বলেছেন, বিজেপি এবারের গুজরাট বিধানসভা নির্বাচনে জিতবে তো বটেই, ভেঙে ফেলবে পূববর্তী সমস্ত রেকর্ড।

আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য এদিন মনোনয়ন জমা দেন সানন্দ আসনের প্রার্থী কানু প্যাটেল, মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, গুজরাটে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি সমস্ত রেকর্ড ভেঙে ফেলবে, সর্বাধিক সংখ্যক আসন নিয়ে জয়ী হবে বিজেপি এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনও করবে।

অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে অমিত শাহ আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্ব উন্নয়নমূলক কাজকে গতি দিচ্ছে। গুজরাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, রাজ্যের অর্থনীতি বেড়েছে। গুজরাটের দলিত, আদিবাসী এবং ওবিসি সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রী মোদীর উন্নয়ন মডেল মুখ্যমন্ত্রী প্যাটেল অনুসরণ করছেন।

Releated Posts

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি নিয়ে রাহুল গান্ধী-ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top