News Flash

  • Home
  • বাণিজ্য
  • ১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন
Image

১০ হাজার কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন

ওয়াশিংটন, ১৫ নভেম্বর (হি.স.): বড় বড় সামাজিক মাধ্যম ও ই-কমার্স প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই অব্যহত। টুইটারের পর ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশন জানিয়েছে, তারা ১১ হাজার কর্মী ছাঁটাই করবে, যা কোম্পানির মূল কর্মীর ১৩ শতাংশ। এর পরেই কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করল বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। ১০ হাজার কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে দশ হাজার কর্মী ছেড়ে দেবে অ্যামাজন। কোম্পানির কর্পোরেট ও প্রযুক্তিগত বিভাগ থেকে এসব কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। আরেকটু পরিষ্কারভাবে বললে, অ্যালেক্সা ভয়েস-অ্যাসিস্ট টুল তৈরি করে এমন কোম্পানির ডিভাইস বিভাগে ছাঁটাই হবে। ছাড়া সংস্থার রিটেইল বিভাগ ও মানবসম্পদ বিভাগ থেকে বাদ পড়বেন অনেকে।এ ব্যাপারে যদিও অ্যামাজন এখনও কিছু বলেনি বা মোট কত সংখ্যক কর্মী ছাঁটাই হবে তাও বলেনি। তবে, অনুমান করলে এ সংখ্যা অ্যামাজনের মোট কর্মীর প্রায় ৩ শতাংশ।

মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি তেমন ভাল না যাওয়ায় অন্যান্য প্রতিষ্ঠানের মত অ্যামাজনও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে রয়েছে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, চলতি বছর যুক্তরাজ্যে নতুন ৪ হাজার জনের স্থায়ী চাকরির ব্যবস্থা হবে। কিন্তু বর্তমান পরিস্থিতি ভিন্ন। বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠানে নিয়োগ বন্ধ হয়ে গেছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top