News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে প্রশাসনিক শিবির
Image

পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে প্রশাসনিক শিবির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ প্রতি ঘরে সুশাসন অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলা পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়৷ এদিনের প্রশাসনিক শিবিরের সূচনা করেন মেয়র দীপক মজুমদার৷
ছিলেন সদর মহকুমা শাসক অরুপ রায় , কর্পোরেটার অলক রায়,  সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা৷ যারা এখনো পর্যন্ত তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় নথী বা কাগজ পত্র করেননি তাদের সুবিধার্থে এই পরিষেবা প্রদান করা হচ্ছে৷ শিবিরের মাধ্যমে খুব সহজেই এক থেকে দুদিনের মধ্যে প্রয়োজনীয় কাগজ তৈরি করতে পারবেন তারা৷ সরকার প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে৷ এই সুযোগ গ্রহণের জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানান মেয়র দীপক মজুমদার৷ পরে শিবির ঘুরে দেখেন মেয়র সহ অন্যান্য অতিথিরা৷ ওয়ার্ডের বাসিন্দারা এর সুযোগ গ্রহণ করেন৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top