ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। রাজ্য উন্মুক্ত ব্লিটজ প্রাইজমানি দাবা প্রতিযোগিতা ১১ ডিসেম্বর। ওইদিন এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে ১০ রাউন্ডের ওই আসর। প্রতিযোগিতার সেরা দাবাড়ু পাবে প্রাইজমানি বাবদ ১ হাজার টাকা। প্রথম ১০ স্থানাধিকারী দাবাড়ুকে প্রাজমানি দেওয়া হবে। এছাড়া থাকবে অনূর্ধ্ব-৭,৯,১১ , ১৩ , সেরা বালিকা এবং মহিলা দাবাড়ুর পুরস্কার। এছাড়া অংশনেওয়া প্রত্যেক দাবাড়ুকে দেওয়া হবে মেডেল এবং সংশাপত্র। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের ১১ ডিসেম্বরের মধ্যে ২০০ টাকা এন্ট্রি ফি সহ নাম জমা দিতে উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ অনুরোধ করেছেন। আসর শেষে হবে রাজ্য সংস্থার উদ্যোগে হবে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রসঙ্গত: রাজ্য দাবা সংস্থার উদ্যোগে ১৩-১৮ ডিসেম্বর রেটিং দাবা প্রতিযোগিতা হওয়ার কথা ছিলো। ওই সময় অসমে পূর্বোত্তর দাবার আসর হওয়ার ফলে বাধ্য হয়েই রাজ্য দাবা সংস্থা রেটিং দাবার আসর স্থগিত করেছে।

রাজ্য উন্মুক্ত ব্লিটজ দাবা ১১ ডিসেম্বর
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















