News Flash

  • Home
  • খেলা
  • দিল্লিতে বিজয় হাজার ট্রফি, ত্রিপুরা – চন্ডিগড় ম্যাচ মঙ্গলবার
Image

দিল্লিতে বিজয় হাজার ট্রফি, ত্রিপুরা – চন্ডিগড় ম্যাচ মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর।। হায়দ্রাবাদ জয়ের পর আগামীকাল চন্ডিগড়ের মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। বিজয় হাজার ট্রফি ক্রিকেটে। পালামের এয়ারফোর্স মাঠে হবে ম্যাচটি। দুদলই আপাতত দুটি করে ম্যাচ খেলে ১ টি ম্যাচে জয় পেয়েছে। চন্ডিগড় শেষ ম্যাচে শক্তিশালী গুজরাটকে পরাজিত করেছিলো। ম্যাচে দলনায়ক মামন ভোরা শতরান করেছিলেন। এছাড়া এ কে কৌশিক এবং আজলান খান অর্ধশতরান করেছিলেন। ত্রিপুরার হয়ে বিশাল ঘোষের চোখঝলসানো শতরান দলীয় ক্রিকেটারদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এছাড়া পেশাদার ক্রিকেটার দীপক ক্ষাত্রী অর্ধশতরান করেছিলেন। দুদলই শেষ ম্যাচে জয় পেয়ে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা। সোমবার বিশ্রাম দেওয়া হয় ত্রিপুরার ক্রিকেটারদের। পালামের উইকেট দ্বিতীয়ার্ধে ব্যাটসম্যানদের সহায়ক হয়। তাই আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে। লক্ষ্য বিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিয়ে আসরের দ্বিতীয় জয় ছিনিয়ে নেওয়া। চন্ডিগড় জয় নিয়ে আশাবাদী ত্রিপুরার ক্রিকেটাররাও। সম্ভবত হায়দরাবাদ ম্যাচের দলই রেখে দেওয়া হবে চন্ডিগড় ম্যাচে। তবে আজ সকালে উইকেট দেখেই যাবতীয় সিদ্ধান্ত নেবে ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। ‌

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top