News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে সুশাসন মেলায় হুকলাইনে বিদ্যুৎ ব্যাবহার ঘিরে জল্পনা
Image

খোয়াইয়ে সুশাসন মেলায় হুকলাইনে বিদ্যুৎ ব্যাবহার ঘিরে জল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷   সত্যিই সুশাসনই বটে৷ খোয়াই শহরের শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে তিনদিনের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে খোয়াই জেলা ভিত্তিক সুশাসন মেলার রাজকিয় আয়োজন৷ খোয়াই জেলা প্রশাসনে উদ্যোগে এই সুশাসনের মেলার আয়োজন৷ খোয়াই শ্রীনাথ বিদ্যানিকেতন বিদ্যালয়ের মাঠ বাহারি সাজে সেজে উঠছে সুশাসন মেলার প্রাঙ্গণ৷ নামে হলো সুশাসন মেলা৷ অথচ মেলা প্রাংগনেই কি চমৎকার সুশাসন৷ প্রাঙ্গনে হুকলাইনের ছড়াছড়ি৷ মঙ্গলবার থেকে শুরু হবে খোয়াই শহরের শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে তিনদিন ব্যাপী খোয়াই জেলা ভিত্তিক প্রতি ঘরে সুশাসন মেলা৷
উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী, বিধানসভার সরকারী মূখ্য সচেতক, বিধায়ক অন্যান্য অতিথিরা৷খোয়াই জেলা প্রশাসন হলো জমজমাট সুশাসন মেলার মূখ্য আয়োজক৷ বিগত কয়েক দিন ধরে চলছে মেলার প্রস্তুতি৷ দিনেরাতে চলছে মেলার প্রস্তুতি৷হবেই তো৷মুখ্যমন্ত্রী আসবেন বলে কথা৷মেলা প্রাঙ্গনে হুক লাইনের ছড়াছড়ি৷সন্ধ্যা থেকে রাতেও কাজ হচ্ছে৷সারা মাঠ আলোকিত৷আর আলো ছড়িয়ে পড়ছে হুক লাইনের কল্যাণে৷ বিদ্যালয়ের মাঠের চারদিকে একাধিক স্থানে লাইনের বৈদ্যুতিক তার থেকে টানা হয়েছে হুক লাইন৷লাখ লাখ টাকা উড়ছে৷অথচ বেআইনী হুক লাইন টেনে মেলার সাজগোজ চলছে৷ জলার সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ হলো জেলা প্রশাসন৷ আর এই জেলা প্রশাসনই যেখানে প্রতি ঘরে সুশাসন মেলার মূখ্য আয়োজক, সেখানে হুক লাইন টেনে সরকারী মেলার সাজগোজ করার অনৈতিক কাজে বিস্ময়ের সৃষ্টি হয়েছে খোয়াইবাসীর মধ্যে৷মেলার মূল প্রবেশপথ সহ একাধিক স্থানে ঝুলছে হুক লাইনের তার৷মেলার প্রাঙ্গন থেকে পঞ্চাশ গজেরও কম দূরত্বের মধ্যে বিদ্যুৎ নিগমের সাব ডিভিশন কার্য্যালয়৷ এরপরেও সিনিয়র ম্যানেজার সহ নিগমের কর্তারা নির্বাক৷ অন্ধ ধৃতরাস্ট্রের মতো৷প্রতিদিন সকালে বিকেলে জেলা শাসক, মহকুমা ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের বড় বড় কর্তারা শ্রীনাথ বিদ্যানিকেতন মাঠে গাড়ির কনভয় নিয়ে ছুটে আসছেন সুশাসন মেলার প্রস্তুতি দেখতে৷কিন্তু কারোরই কি চোখে পড়ছে না সুশাসন মেলায় বেআইনী হুক লাইনের ছড়াছড়ি? নাকি প্রশাসনও বিদ্যুৎ নিগমের মতো হেলদোলহীন? উঠেছে প্রশ্ণ৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top