News Flash

  • Home
  • দেশ
  • জন্মবার্ষিকীতে নেহেরুকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, শ্রদ্ধাঞ্জলি নিবেদন সোনিয়া ও খাড়গের
Image

জন্মবার্ষিকীতে নেহেরুকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, শ্রদ্ধাঞ্জলি নিবেদন সোনিয়া ও খাড়গের

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক টুইট-বার্তায় নেহেরুকে জন্মবার্ষিকীর শুদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। দেশ গঠনে নেহেরুর অবদানের কথাও স্মরণ করেছেন মোদী। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, জন্মবার্ষিকীতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে শ্রদ্ধাঞ্জলি। দেশগঠনে তাঁর অবদানের কথা আমরা স্মরণ করছি।

দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী প্রমুখ। এদিন সকালে নেহেরুর সমাধিস্থলে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন খাড়গে ও সোনিয়া-সহ অনেক কংগ্রেস নেতৃত্ব। নেহেরুকে ”গণতন্ত্রের চ্যাম্পিয়ন” আখ্যা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।

Releated Posts

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top