News Flash

  • Home
  • প্রধান খবর
  • ১৫ নভেম্বর মধ্যপ্রদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি, অংশ নেবেন জনজাতীয় গৌরব দিবস কর্মসূচিতে
Image

১৫ নভেম্বর মধ্যপ্রদেশে যাচ্ছেন রাষ্ট্রপতি, অংশ নেবেন জনজাতীয় গৌরব দিবস কর্মসূচিতে

ভোপাল, ১৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার ১৫ নভেম্বর মধ্যপ্রদেশের শাহদোল জেলায় যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মধ্যপ্রদেশের এই জেলায় ‘জনজাতি গৌরব দিবস’ কর্মসূচিতে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির এই সফর সম্পর্কে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকার গত বছর ১৫ নভেম্বর দিনটিকে আদিবাসী সম্প্রদায়ের নেতা বিরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে এবং আদিবাসী স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে স্মরণ করতে ‘জনজাতি গৌরব দিবস’ হিসাবে ঘোষণা করেছিল। শিবরাজ জানিয়েছেন, শাহদোল জেলার লালপুর গ্রামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে রাজ্য-স্তরের জনজাতি গৌরব দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top