News Flash

  • Home
  • বিদেশ
  • ইস্তানবুলে বোমা বিস্ফোরণে অভিযুক্ত গ্রেফতার, পিকেকে-কে দায়ী করলেন মন্ত্রী
Image

ইস্তানবুলে বোমা বিস্ফোরণে অভিযুক্ত গ্রেফতার, পিকেকে-কে দায়ী করলেন মন্ত্রী

ইস্তানবুল, ১৪ নভেম্বর (হি.স.): তুরস্কের রাজধানী ইস্তানবুলে আত্মঘাতী বিস্ফোরণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এমনটাই জানিয়েছেন তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু। মন্ত্রী এই বিস্ফোরণের জন্য দায়ী করেছেন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি-কে (পিকেকে)। রবিবার বিকেলে আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছিল তুরস্কের রাজধানী ইস্তানবুল। ব্যস্ত শহরের রাজপথে আচমকাই বিস্ফোরণ ঘটে। ৬ জনের মৃত্যু হয়েছে সেই হামলায়। আহত হয়েছেন অন্তত ৫৪ জন।

এর আগে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছিলেন, এই হামলার নেপথ্যে “একজন মহিলা” দায়ী। আর সোমবার তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, ইস্তানবুলে আত্মঘাতী বিস্ফোরণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এই হামলার নেপথ্যে দায়ী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি। প্রসঙ্গত, বিস্ফোরণের সময় ইস্তানবুলের রাস্তা বেশ জনবহুল ছিল। অনেকেই রাস্তায় বেরিয়েছিলেন। মৃদু চালে রাস্তায় হাঁটছিলেন তাঁরা। হঠাৎ দূরে দেখা যায় বিশাল আগুনের গোলা। সেই সঙ্গে বিস্ফোরণের তীব্র আওয়াজ।

Releated Posts

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026

‘চরম অপমান’: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নার প্রতিকৃতি স্থাপন নিয়ে শিক্ষকদের সংগঠনের তীব্র আপত্তি

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ফটো গ্যালারিতে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলি…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

‘একপেশে, পক্ষপাতদুষ্ট ও সাজানো’: ৭ আওয়ামী লীগ নেতার মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান দলের

ঢাকা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দেওয়া সাত আওয়ামী লীগ নেতা ও কর্মীর মৃত্যুদণ্ডের রায়…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top