News Flash

  • Home
  • খেলা
  • ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমি প্রতারণার শিকার : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমি প্রতারণার শিকার : ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

লন্ডন, ১৪ নভেম্বর (হি.স.) : ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোচ টেন হাগের ফুটবল দর্শনের সঙ্গে না মেলায় চলতি মরসুমে বেশিরভাগ সময়ই পর্তুগিজ তারকাকে কাটাতে হয়েছে বেঞ্চে। এ নিয়ে রোনাল্ডোর মধ্যে বেশ ক্ষোভও দেখা যায়। জনপ্রিয় ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে শুধু টেন হাগই নয়, রোনাল্ডোর কথার বানে বিদ্ধ হয়েছেন প্রাক্তন সতীর্থ ওয়েইন রুনি আর ম্যানইউয়ের কিছু ক্লাব কর্মকর্তাও।

মরগানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আমাকে জোরপূর্বক তাড়িয়ে দিতে চেয়েছিল। শুধু ম্যানেজার-ই নন, ক্লাবের দায়িত্বে থাকা অন্যরাও একই চেষ্টা করেছিলেন। আমি এখানে প্রতারণার শিকার হয়েছি।’

রোনাল্ডো আরও বলেন, ‘কিছু মানুষ আমাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চান না, এমনটাই আমার মনে হয়। শুধু এ বছরেই না, গত মৌসুমেও তাঁরা আমাকে চাননি।’

টেন হাগের প্রতি নিজের ক্ষোভের কথা জানিয়ে কোনও রাখঢাক না রেখেই রোনাল্ডো বলেন, ‘কোচের প্রতি আমার কোনও সম্মান নেই। বিষয়টা সহজ, কারণ সেও আমাকে কোনও সম্মান দেখান না।’ স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায়ের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোনও উন্নতি হয়নি বলেও মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা।

প্রাক্তন সতীর্থ ওয়েইন রুনিকে উদ্দেশ্য করেও বেশ কড়াভাবেই কথা বলেছেন রোনাল্ডো। তিনি বলেন, ‘আমি জানি না, উনি (রুনি) কেন আমাকে এত তীব্রভাবে সমালোচনা করেন। সম্ভবত উনি খেলা ছেড়ে দিয়েছেন আর আমি এখনও শীর্ষ পর্যায়ে খেলে চলেছি এ জন্য। আমি বলতে চাই না যে আমি তাঁর চেয়ে ভাল খেলোয়াড়, যেটা আসলে সত্যি…।’

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top