News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত
Image

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷  সমগ্র বিশ্বের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হল বিশ্ব ডায়াবেটিস দিবস৷ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে সোমবার ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা৷ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এইদিনের আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সরকার৷ তিনি আলোচনা করতে গিয়ে বলেন ২০০৯ সাল থেকে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়৷ ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি৷ তারপর থেকে প্রতি বছর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করে আসছে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি৷ ১৪ নভেম্বর একটা বিশেষ দিন৷ কারণ ইনসুলিনের আবিষ্কর্তার জন্ম হয়েছিল ১৪ নভেম্বর৷ ডায়াবেটিস চিকিৎসার জন্য ইনসুলিন আবিস্কার একটা যুগান্তরকারি আবিস্কার৷ ইনসুলিন আবিস্কারের আগে ডায়াবেটিস চিকিৎসার জন্য তেমন কোন ঔষধ ছিল না৷ ডায়াবেটিস রোগ মানব দেহের ইনসুলিনকে কাজ করতে দেয় না৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top