News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্বশুরের আসনে পুত্রবধূ প্রার্থী, মৈনপুরী লোকসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা ডিম্পলের
Image

শ্বশুরের আসনে পুত্রবধূ প্রার্থী, মৈনপুরী লোকসভা উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা ডিম্পলের

লখনউ, ১৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবাদী পার্টির প্রধান ও উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব। গত বৃহস্পতিবার মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনের জন্য সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে অখিলেশের স্ত্রী ডিম্পল যাদবের নাম ঘোষণা করা হয়। এরপর সোমবারই মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পত্র পেশ করেছেন ডিম্পল যাদব। মনোনয়ন পত্র পেশ করার সময় স্ত্রীর পাশেই ছিলেন অখিলেশ। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির কয়েকজন নেতাও।

গত বৃহস্পতিবার সমাজবাদী পার্টির পক্ষ থেকে ডিম্পল যাদবকে মৈনপুরী লোকসভা আসনের উপ-নির্বাচনের জন্য দলীয় প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক মুলায়ম সিং যাদবের মৃত্যুর পরে খালি হয়ে যায় মৈনপুরী লোকসভা আসন। শ্বশুরের আসনে এবার লড়বেন পুত্রবধূ ডিম্পল যাদব।

অখিলেশ যাদব এদিন বলেছেন, “আমরা মৈনপুরী উপনির্বাচনের জন্য ডিম্পল যাদবের মনোনয়ন জমা দিয়েছি। নেতাজি (মুলায়ম সিং যাদব)-র মৃত্যুর পরে এই উপনির্বাচন, আমাদের কাছে এখনও দুঃখজনক সময়।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top