News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংসৃকতিক অনুষ্ঠান
Image

ধর্মনগর প্রেসক্লাবের উদ্যোগে সাংসৃকতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো এক জমকালো সাংসৃকতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানে বাংলাদেশের চট্টগ্রামের শিল্পী ত্রিসা দাস রুবেল এবং প্যাভেল যোগদান করে৷ তাছাড়া স্থানীয় শিল্পীরা তাদের শিল্পনৈপূণ্য প্রদর্শন করে৷ ধর্মনগর প্রেসক্লাব এবং বি টিভি ত্রিপুরার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সন্ধ্যায় উদ্বোধনের পর স্বাগত ভাষণ রাখেন প্রেস ক্লাবের সভাপতি পলাশ সেন শুরু হয় চিত্রাঙ্গদা গুরুকুল কলা মন্ডল প্রভৃতি স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত তাদের শিল্প নৈপুণ্য৷ বিটিভি ত্রিপুরা কর্ণধার মনীষা পাল চৌধুরী এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য ধর্মনগর প্রেসক্লাব এবং ধর্মনগর বাসীকে ধন্যবাদ জ্ঞাপন করে৷ এই অনুষ্ঠানে একদিকে যেমন ছিল রুবেলের ন্ট্রে আধুনিক গান তেমনি ছিল পাভেলের ন্ট্রে লোকসংগীত এর সারমর্ম ভরা এক উপস্থাপনা৷ অপরদিকে ত্রিশাদাস হলভর্তি মানুষকে নাচিয়ে আনন্দ প্রদান করে৷ তারপর শুরু হয় বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে পুরস্কার বিতরণ৷ শ্রেষ্ঠ থিমের পূজার জন্য এগিয়ে চলো ক্লাব, শ্রেষ্ঠ প্রতিমার জন্য পদ্মপুর ক্লাব শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য জেলরোড ক্লাব এবং শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য নবরাগ সংঘকে পুরসৃকত করা হয়৷ একইভাবে দীপাবলীর জন্য শ্রেষ্ঠ উপস্থাপনায় বয়েজ ক্লাব শ্রেষ্ঠ কারুশিল্পের জন্য এথলেটিক ক্লাব এবং শ্রেষ্ঠ প্রতিমার জন্য রামেশ্বরের আধুনিক দেশবন্ধু সংঘকে পুরস্কারে ভূষিত করা হয়৷ একই নির্বাচনের ওপর ভিত্তি করে বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে ও ক্লাবগুলিকে পুরস্কার প্রদান করা হয়৷ বাংলাদেশের শিল্পীরা যেভাবে ধর্মনগরের মানুষকে মাতিয়ে মন জয় করা যায় তাতে ধর্মনগরবাসীরা প্রেস ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top