News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে আনন্দমার্গ সুকলে শিশু দিবস পালিত
Image

খোয়াইয়ে আনন্দমার্গ সুকলে শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷ প্রতি বছর ১৪ই নভেম্বর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহের স্মরণে শিশু দিবস পালন করা৷ সুকলগুলিতে এই দিনটিতে পড়াশুনোর পরিবর্তে নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ তারই অঙ্গ হিসেবে খোয়াই আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে শিশু দিবস পালন করা হয় খোয়াই আনন্দমার্গ সুকলে৷ সোমবার বিকাল তিনটায় খোয়াই মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে ও আনন্দমার্গ সুকলের ব্যবস্থাপনায় এই দিনটি উদযাপন করা হয়৷ শিশুদিবস উপলক্ষে আলোচনা চক্র ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমা আইন সেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আইনজীবী সুজিত নাথ শর্মা, আইন সেবার স্বেচ্ছাসেবক অমর দাস, আনন্দমার্গ সুকলের চেয়ারম্যান অসিত বরণ ঘোষ সহ অন্যান্যরা৷ শিশু দিবসে আলোচনা চক্রে অতিথীরা বলেন,দেশের ভবিষ্যৎ গঠনে শিশুদের গুরুত্বকে মনে করেই এই দিনটি পালিত হয়৷ এছাড়াও, এই দিনে শিশুদের অধিকার সম্পর্কে সব মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হয়৷ শিশুরা যাতে সঠিক শিক্ষা পায়, দেশের সংসৃকতি সম্পর্কে শিক্ষা পায় সে ব্যাপারেও প্রচার করা হয় এই দিনটিকে উপলক্ষ করে৷ পাশাপাশি শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়, কেননা শিশুরাই দেশের ভবিষ্যৎ৷শিশুদের সমস্ত দিক থেকে উজ্জীবিত করতে এবং তাদের অধিকার, সুরক্ষা ও শিক্ষার প্রতি জোর দেওয়ার জন্য এই দিনটি বিশেষভাবে পালন করা হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top