News Flash

Image

করিমগঞ্জের শনবিল ভোলানাথ মন্দিরে বুধবার থেকে ১৬ প্রহর হরিনাম যজ্ঞ

শনবিল (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর মহকুমার অন্তর্গত শনবিল ভোলানাথ মন্দিরে ১৬ প্রহর হরিনাম যজ্ঞানুষ্ঠান আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে ।

এ বছরের হরিবাসরে নামসুধা পরিবেশনের জন্য আসবে অসম সহ পশ্চিমবঙ্গের বিশিষ্ট কীর্তনীয়া দল। হরিনামে আসর মাতাবেন কলকাতার নবসখী সম্প্রদায়, নদিয়ার রাধারানি সম্প্রদায়, অসমের হোজাই জেলার পতিতপাবন সম্প্রদায়, অসমের কাছাড় জেলার শিলচরের রাধারানি সম্প্রদায় এবং কাছাড় জেলার শ্রীকোণার শিল্পী সম্প্রদায়।

আগামী ১৬ নভেম্বর বুধবার শুভ অধিবাসের মাধ্যমে মহানাম সংকীর্তনের সূচনা হবে। বৃহস্পতি থেকে শুক্রবার পর্যন্ত হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। শনিবার দধিভাণ্ড ভঞ্জন ও মহন্ত বিদায়ের মাধ্যমে এ বছরের হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে।
হরিনাম যজ্ঞানুষ্ঠানকে সুচারুরূপে পরিচালনা করতে গঠন করা হয়েছে ৫২ সদস্যের অষ্টপ্রহর পরিচালন সমিতি। সমিতির সভাপতি মনোনীত করা হয়েছে মনোরঞ্জন দাসকে। এভাবে উপ-সভাপতি কৃষ্ণমোহন দাস, সম্পাদক দয়াময় দাস, সহ-সম্পাদক সজলকুমার দাস, কোষাধ্যক্ষ গোপাল দাস সহ অন্যদের সদস্য মনোনীত করে সমিতি গঠন করা হয়েছে।

এবারের ১৬ প্রহর হরিনাম যজ্ঞানুষ্ঠান সুন্দর ও সফল করে তুলতে রাতাবাড়ি এলাকার সর্বশ্রেণির মানুষের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন ভোলানাথ মন্দির কীর্তন সমিতির পদাধিকারীরা।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top