News Flash

  • Home
  • খেলা
  • ২য় ডিভিশনে বুলেটসকে হারিয়ে জয়ে ফিরলো নবোদয় সংঘ
Image

২য় ডিভিশনে বুলেটসকে হারিয়ে জয়ে ফিরলো নবোদয় সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। ফের জয় পেল নবোদয় সংঘ। হারিয়েছে একসময়ের প্রথম সারির দল নাইন বুলেটসকে। টিএফএ পরিচালিত বি-ডিভিশন লিগ ফুটবলে নবোদয় সংঘ রবিবারের দ্বিতীয় খেলায় চার-তিন গোলে নাইন বুলেটসকে পরাজিত করেছে। পুরো ৯০ মিনিটের খেলায় ছিল টানটান উত্তেজনায় ভরা। প্রথমার্ধে বিজয়ী দল তিন-এক গোলে এগিয়েছিল। উল্লেখ্য, বিজয়ী দলের পক্ষে প্রশান্ত নোয়াতিয়ার জোড়া গোল বেশ উল্লেখযোগ্য। একটু সঠিকভাবে বললে প্রশান্ত নোয়াতিয়ার গোলেই নবোদয় সংঘ আজ জয়ের হাসি হেসে পুরো ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে। অন্যথায় দ্বিতীয়ার্ধে নাইন বুলেটসের চমকপ্রদ পাল্টা আক্রমণে কার্যত ম্যাচটিকে সমতায় দাঁড় করিয়েছিল। খেলার ১০ মিনিটের মাথায় স্যামসং মলসুমের প্রথম গোল। ৩ মিনিট বাদে প্রশান্ত নোয়াতিয়ার  গোলে ব্যবধান বেড়ে দুই-শূন্য হয়। ২২ মিনিটের মাথায় নাইন বুলেটসের আকাশ সরকার একটি গোল পরিশোধ করে ব্যবধান কমিয়ে আনে। পাঁচ মিনিট বাদে নবোদয়ের ভাগ্য সাধন জমাতিয়া আরও একটি গোল করে ব্যবধান ৩-১ করে নেয়। দ্বিতীয়ার্ধে বুলেটস প্রতিরোধ গড়ার পাশাপাশি অলআউট খেলে ৭০ ও ৮৪ মিনিটের মাথায় যথাক্রমে হেমন্ত দেববর্মা ও রংবোয়ালা ডারলং-এর দুটো গোলে খেলা ৩-৩ এ সমতায় ফিরে আসে। পরবর্তী মিনিটেই সেই প্রশান্ত নোয়াতিয়ার গোলে পুনরায় নবোদয় লিড পায় ৪-৩ গোলে। অবশিষ্ট সময়ে দুদলের আর কেউ গোলের সন্ধান পায়নি। কার্যত প্রশান্ত-র দ্বিতীয় গোলটিই জয়সূচক গোলের স্বীকৃতি পায়। খেলায় অসদাচরনের দায়ে রেফারি নবোদয় সংঘের কবীর জমাতিয়াকে হলুদ কার্ড দেখিয়ে রেফারি সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি পল্লব চক্রবর্তী, খোকন সাহা, প্রীতম পাল ও প্রতাপ কুমার দাস। 

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top