News Flash

  • Home
  • দিনের খবর
  • বেআইনি আগ্নেয়াস্ত্র সহ শাসন-হাড়োয়া এলাকা থেকে গ্রেফতার দুষ্কৃতী
Image

বেআইনি আগ্নেয়াস্ত্র সহ শাসন-হাড়োয়া এলাকা থেকে গ্রেফতার দুষ্কৃতী

বসিরহাট(উত্তর ২৪ পরগনা), ১৩ নভেম্বর (হি.স.) : ফের শাসন এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার। হাড়োয়া ও শাসন লাগোয়া এলাকা থেকে শনিবার রাতে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল কাশীপুর থানার পুলিশ। ধৃতের নাম আশিক আজম গাজি (২০)। তার কাছ থেকে ৫টি ছোট আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি আগ্নেয়াস্ত্র সহ শাসনে শুকুর আলি নামে এক স্থানীয় তৃণমূল কর্মীকে গ্রেফতার করে এসটিএফ। তার কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ কাশীপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, পীরনগর এলাকায় দুই দুষ্কৃতী জড়ো হয়েছে। তারা আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য সেখানে এসেছে। উত্তর স্বরূপনগরে একটি ইটভাটার কাছে তাদের জন্য এক সাব ইন্সপেক্টরের নেতৃত্বে পুলিশের একটি টিম আগে থেকে অপেক্ষায় ছিল। সেখান থেকে একজনকে গ্রেফতার করা হয়। আরেকজন পালিয়ে গিয়েছে। তার কাছে থেকে একটি নীল ব্যাগ পাওয়া যায়। সেখান থেকে ওই বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে। ধৃতের মোবাইলটি বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার তাকে আদালতে তোলা হবে।

Releated Posts

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026

প্রথম দিনেই অমরনাথ যাত্রায় দর্শন করলেন ১২ হাজারের বেশি পুণ্যার্থী, তৃতীয় দফায় উপত্যকার উদ্দেশে রওনা ৪,৮০০-রও বেশি ভক্ত

শ্রীনগর, ৪ জুলাই (আইএএনএস): ৫৭ দিনের অমরনাথ যাত্রার প্রথম দিনেই ১২,৩৪০ জন পুণ্যার্থী পবিত্র গুহা মন্দিরে বাবা বরফানির…

ByByNews Desk Jul 4, 2026

দিল্লিতে ‘ঠক-ঠক’ চক্রের দুই সদস্য গ্রেফতার, উদ্ধার ৬ লক্ষ টাকা-সহ বিপুল চোরাই সামগ্রী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের দক্ষিণ জেলার অ্যান্টি অটো থেফট স্কোয়াড (এএটিএস) আন্তঃরাজ্য ‘ঠক-ঠক’ চক্রের দুই কুখ্যাত…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top