News Flash

Image

করিমগঞ্জে অসম মহিলা পরিষদের কার্যনির্বাহক সভা

করিমগঞ্জ (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : রাজ্য সরকারের অন্যতন শরিক দল অসম গণ পরিষদের মহিলা শাখা অসম মহিলা পরিষদের করিমগঞ্জ জেলা কার্যনিবাহক সভা অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার। জেলা সভানেত্রী অৰ্চনা দত্তের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মহিলাদের অরুণোদয় প্রকল্প নিয়ে আলোচনা হয়। বহু মহিলা এই প্রকল্প থেকে এখনও দূরে থাকার বিষয়ে আলোচনা হয়েছে আজকের সভায়।

সভায় জানানো হয়েছে, সবাই যাতে অরুণোদয় পান সে জন্য তদ্বির চালানো হচ্ছে। এছাড়া গ্রামে বহু মহিলা কৃষিকাজ সহ গরু, ছাগল পালন করে রোজগার করছেন। তাদেরকে যাতে কৃষি বিভাগ থেকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়া যায় এ নিয়ে আলোচনা হয়েছে।

দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তব্য পেশ করেন সভানেত্রী অর্চনা দত্ত, জেলা অগপ সভাপতি এমএইচ তাপাদার, জেলা সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান, বদরপুর বিধান পরিষদের সভাপতি মাশুক আহমেদ, দক্ষিণ করিমগঞ্জ বিধান পরিষদের সভাপতি রিজু আহমেদ, কৃষক পরিষদের জেলা সভাপতি হোসেন আহমেদ। উপস্থিত ছিলেন বদরপুর বিধান পরিষদের সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ, সোমা দত্ত, আদিত্য দে, সোমা দাস, স্বপ্না বেগম, সানু বেগম সহ শতাধিক মহিলা।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top