News Flash

Image

রাজ্যে ৫৪টি বেঞ্চে বসে লোক আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ শনিবার রাজ্যে বসে জাতীয় লোক আদালত৷ সকাল ১০টা থেকে শুরু হয় আদালতের কাজ৷ ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসে৷ মোট ৫৪ টি বেঞ্চে  ৬,৫৫৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,২২৯ টি বিষয় এবং  আদালতে  বিচারাধীন ১,৩২৮ টি মামলা ছিল৷ জাতীয় লোকআদালতে  ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,২২৯ টি মামলা,  মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ২০২ টি, জমির অধিগ্রহণ সংক্রান্ত ৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ১,০০০ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ৮৫৯ টি মামলা, বৈবাহিক বিরোধের ৯৮ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত ৯১ টি মামলা এবং অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৫১ টি মামলা নিস্পত্তির জন্য তোলা হয়৷ এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসে৷ এই বেঞ্চে ২৭ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়৷ লোক আদালতে  সবচেয়ে বেশি ১২ টি বেঞ্চ বসে আগরতলা আদালত চত্বরে৷  মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়৷ আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য খোলা হয় হেল্প ডেস্ক৷ প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করেন৷ আগরতলা আদালত চত্বরে ১২ টি বেঞ্চ ১১০৫ টি ওঠে৷ এর মধ্যে ৯ টি ব্যাঞ্চে ২০৫ টি বকেয়া মামলা ওঠে৷ ৯০০ মামলার মধ্যে ৪০০ মামলা রয়েছে ব্যাঙ্ক লোন রিকোভারি৷ দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৫০০ টি মামলা রয়েছে৷ বিকাল ৩ টা চলে লোক আদালত৷ এই বিষয়ে জানান জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব ঝুমলি দেববর্মা৷

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top