News Flash

  • Home
  • প্রধান খবর
  • কোভিড-সংক্রমণ কমে ৮৩৩; দেশে সক্রিয় রোগী আরও কমল, মৃত্যু বেড়ে ৮
Image

কোভিড-সংক্রমণ কমে ৮৩৩; দেশে সক্রিয় রোগী আরও কমল, মৃত্যু বেড়ে ৮

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের কিছুটা কমেছে, তবে বিগত ২৪ ঘন্টায় দেশে বেড়েছে মৃত্যু সংখ্যা। যদিও, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। শুক্রবার সারা দিনে দেশে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৮ জন রোগীর, ৩ জনের মৃত্যু হয়েছে কেরলেই। শুক্রবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন। বিগত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যুর পর শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৫২৮ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১২ হাজার ৫৫৩-তে পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩৩ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,৬৫,৬৪৩ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১২ হাজার ৫৫৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১ লক্ষ ১৬ হাজার ২২৮ জন প্রাপক, ফলে ভারতে শনিবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৭৯-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,২২,৫৬২ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৮ শতাংশ।

Releated Posts

নিউইয়র্কে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরলেন নির্মলা সীতারামন

নিউইয়র্ক, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সংস্কারভিত্তিক প্রবৃদ্ধির কাহিনি তুলে ধরে বিনিয়োগকারীদের দেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk Sep 3, 2026

ভারত-সেশেলসের সংসদীয় সম্পর্ক আরও মজবুত করার ওপর জোর

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও সেশেলসের মধ্যে সংসদীয় আদান-প্রদান ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।…

ByByNews Desk Sep 2, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের ৭০ ‘জেন জি’ প্রার্থী

জয়পুর, ২ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে নতুন প্রজন্মের মুখকে গুরুত্ব দিল বিজেপি ও কংগ্রেস। রাজ্যের পাঁচটি প্রধান…

ByByNews Desk Sep 2, 2026

‘সস্তা ও লজ্জাজনক কাজ’, এসসিও-র সম্পাদিত ছবি নিয়ে পাকিস্তানকে তোপ বিজেপি ও সমাজবাদী পার্টির

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (আইএএনএস): সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকের একটি সম্পাদিত ছবি প্রকাশ করায় পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরকে তীব্র…

ByByNews Desk Sep 2, 2026
Scroll to Top