News Flash

  • Home
  • প্রধান খবর
  • জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, মানুষের প্রতিক্রিয়া দারুণ : জয়রাম ঠাকুর
Image

জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী, মানুষের প্রতিক্রিয়া দারুণ : জয়রাম ঠাকুর

মান্ডি, ১২ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশে জয়ের বিষয়ে প্রবল আত্মবিশ্বাসী বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। শনিবার সকালে ভোট দেওয়ার পর জয়রাম ঠাকুর বলেছেন, “জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। মানুষের প্রতিক্রিয়া দারুণ, সবচেয়ে বড় কথা, মানুষ শান্তিপূর্ণভাবে নিজেদের ভোট দিচ্ছেনা।” মান্ডির ৪৪ নম্বর পোলিং বুথে (সেরাজ বিধানসভা আসনের অন্তর্গত) ভোট দিয়েছেন জয়রাম ঠাকুর, তাঁর সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রীর স্ত্রী সাধনা ঠাকুর ও দুই মেয়ে চন্দ্রিকা ঠাকুর ও প্রিয়াঙ্কা ঠাকুর।

ভোট দেওয়ার আগে মন্দিরে পূজার্চনা করেছেন তাঁরা। এদিন সকালে জয়রাম ঠাকুর বলেছেন, “জনগণ বিজেপি সরকারের পুনরাবৃত্তি করতে চায়, এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পেয়েছি, তিনি আমাকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন।” গণতন্ত্রকে মজবুত করার জন্য রাজ্যবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জয়রাম ঠাকুর।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top