News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হুকলাইন বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে প্রাণ হারালেন যুবক
Image

হুকলাইন বিদ্যুৎ ব্যবহার করতে গিয়ে প্রাণ হারালেন যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ সাত সকালে হুক লাইনের মাধ্যমে জলের পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের৷ মৃত যুবকের নাম লিটন নমঃ৷ ঘটনা বিশালগড় থানার অন্তর্গত শীতল টিলা এলাকায়৷
জানা যায় এইদিন সকালে নিজ বাড়িতে হুক লাইনের মাধ্যমে জলের পাম্প চালানোর সময় বিদ্যুতের ছোবলে আহত হয় লিটন নমঃ৷ দীর্ঘ সময় সে ঘটনাস্থলে পড়ে থাকে৷ পরবর্তী সময় পরিবারের লোকজন ঘটনা প্রত্যক্ষ করে তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক লিটন-কে মৃত ঘোষণা করে দেন৷ হাসপাতালের এক চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে লিটন নম-র৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top