News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১১ দফা দাবীতে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল কলেজ শিক্ষা কর্মী সংঘ
Image

১১ দফা দাবীতে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল কলেজ শিক্ষা কর্মী সংঘ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ বদলী নীতি, পদোন্নোতি, শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা সহ ১১ দফা দাবীতে শুক্রবার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করল কলেজ শিক্ষা কর্মী সংঘ৷ সংগঠনের প্রভারী নারায়ণ শীল জানান গত ১১ অক্টোবর ৫ দফা দাবীতে ডেপুটেশন প্রদান করা হয়েছিল৷ তিনি অভিযোগ করেন গ্রুপ সি এবং গ্রুপ ডি-র পদোন্নোতিতে চলছে স্লথতা৷ এর জন্য যুগ্ম অধিকর্তার বিমাত্রী সুলভ আচরণকে দায়ী করেন তিনি৷ আর্ন লিভ প্রদানের জন্য দাবি জানানো হয়৷ কিন্তু এই ক্ষেত্রে মেমোরেন্ডাম ইস্যু করে দায়িত্ব খালাস করে দপ্তর৷ শেষ পর্যন্ত ১৩ দিনের আর্ন লিভ প্রদান করা হয়৷ ভবিষ্যৎ- এ কি হবে তার নিশ্চয়তা নেই বলেও অভিযোগ করেন সংগঠনের প্রভারী নারায়ন শীল৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top