News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাইমাভ্যালীতে কংগ্রেসের সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ সুদীপ বর্মনের
Image

রাইমাভ্যালীতে কংগ্রেসের সভায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ সুদীপ বর্মনের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ নভেম্বর৷৷ লুটের রাজত্বে লুটছে দেশ, খাচ্ছে নেতা মন্ত্রী, আঙ্গুল চুষছে জনগন৷ আর কত টুপি পড়াবেন মানুষকে, বক্তা সুদীপ রায় বর্মন৷ রাইমাভ্যালী ব্লক কংগ্রেসের উদ্যোগে শুক্রবার গন্ডাছড়া বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল একটা রেলি গন্ডাছড়া শহর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা শেষে উওর বাজারে এসে এক  যোগদান সভায় মিলিত হয়৷ সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ  সিংহা,  বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা, ত্রিপুরা কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ জারিতা লাইপাং সহ রাইমাভ্যালী ব্লক সভাপতি রঞ্জিত ত্রিপুরা, ব্লক যুব কংগ্রেস  সভাপতি বাদল সরকার প্রমুখ৷ এই দিনের যোগদান সভায় বিভিন্ন দল ত্যাগ করে ৩৪ পরিবারের ১২২ ভোটার কংগ্রেস দলে যোগদান করেন৷ দল ত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন কংগ্রেস নেতৃত্বরা৷ সেখানে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top