News Flash

  • Home
  • দিনের খবর
  • পাঁচ টিবি রোগীকে দত্তক নিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী
Image

পাঁচ টিবি রোগীকে দত্তক নিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী

ভাঙড়, ১১ নভেম্বর (হি. স.) : পাঁচজন টিবি রোগীকে দত্তক নিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুক্রবার ভাঙড়ের নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আলোচনায় অংশ নিয়ে তিনি এই পদক্ষেপ গ্রহণ করলেন বলে জানালেন।

ভাঙড়ের জিরানগাছা ও নলমুড়ি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অভিনেত্রী মিমি চক্রবর্তী। বেশ কিছুদিন আগে তাঁর উপর এই দায়িত্ব অর্পিত হয়েছে। দায়িত্ব পাওয়ার পর এদিন ছিলো সাংসদের প্রথম আলোচনা বৈঠক। হাসপাতালের চারদিক ঘুরে দেখার পর চিকিৎসক, নার্স ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কথা বলেন মিমি। তারপর এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিশেষ আলোচনা করেন। ভাঙড় ১ ব্লকে বর্তমানে মোট ৭৩ জন টিবি রোগী আছে জানতে পেরে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন। যাদের মধ্যে বেশ কিছু দরিদ্র অসহায় রুগীর কথা জানতে পেরে তাদের পাশে থাকার অঙ্গিকার করেন সাংসদ। পাঁচজন টিবি রোগীকে দত্তক নেবেন বলে এদিনই সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। তাঁদের চিকিৎসার পাশাপাশি দ্রুত শারীরিক সুস্থতার জন্য প্রয়োজনীয় প্রোটিন যুক্ত খাবার ও যাবতীয় ব্যবস্থার খরচ তিনিই বহন করবেন বলে জানান মিমি। এছাড়াও এই হাসপাতালের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান। মিমি চক্রবর্তীর পাশাপাশি এদিন ভাঙড় ১ ব্লকের বিডিও দিপ্যমান মজুমদার ও তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য কাইজার আহমেদও বেশ কয়েকজন টিবি রোগীর পুষ্টি সংক্রান্ত যাবতীয় খরচের দায়িত্ব নেন। মিমি বলেন, “ আমি, বিডিও বা কাইজার যেভাবে টিবি রোগীদের পাশে দাঁড়ালাম সেভাবেই আসুন অন্যান্যরা যারা এই দায়িত্ব টুকু নিতে পারবেন। তাহলে এই অপুষ্টিতে ভোগা মানুষগুলি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top