ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। ব্যর্থতা ভুলে বাংলা ম্যাচে ঘুরে দাড়াতে প্রস্তুত। তা মাথায় রেখেই আগামীকাল থেকে বাংলার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। কলকাতার কল্যাণী মাঠে। অনূর্ধ্ব-১৯ কোচবিহার ট্রফি ক্রিকেটে। আগামীকাল থেকে ১৫ নভেম্বর কল্যাণীতে বাংলার বিরুদ্ধে আসরের দ্বিতীয় ম্যাচটি খেলবে ত্রিপুরা। ওই ম্যাচে খেলার জন্য বৃহস্পতিবার সকালে শেষ প্রস্তুতি সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। ঘরের মাঠে চন্ডিগড়ের বিরুদ্ধে ৮ উইকেটে পরাজিত হওয়ার পর মানসিকভাবে অনেকটা ভেঙ্গে পড়েছিলেন ত্রিপুরার ক্রিকেটাররা। মূলত প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় পরাজয়ের অন্যতম কারন বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। ওই ব্যর্থতা ভুলে শক্তিশালী বাংলার বিরুদ্ধে ঘুরে দাড়াতে বদ্ধপরিকর ত্রিপুরার ক্রিকেটাররা। ক্রিকেটারদের মানসিক শক্তি বাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন দলের টিম ম্যানেজমেন্ট। এদিন অনুশীলনে যথেষ্ট সিরিয়াস লক্ষ্য করা গেছে রাজ্য দলের ক্রিকেটারদের। এদিন শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘ সময় নেটে অনুশীলন করেন প্রীতম-রা। চন্ডিগড় ম্যাচে কার কী ভুল হয়েছিলো তাও অনুশীলনে দেখিয়ে দিলেন কোচ গৌতম সোম। কল্যাড়ীর উইকেট ব্যাটিং সহায়ক। তাই আজ বাংলার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং নিতে চাইছে দল। চন্ডিগড় ম্যাচ থেকে একটি পরিবর্তন আনা হতে পারে দলে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।

কোচবিহার ট্রফি : কল্যাণীতে শনিবার থেকে ত্রিপুরা – বেঙ্গল ম্যাচ
Tags:

















