News Flash

  • Home
  • দেশ
  • রাজীব গান্ধী হত্যার দোষীদের মুক্তির রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Image

রাজীব গান্ধী হত্যার দোষীদের মুক্তির রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

চেন্নাই, ১১ নভেম্বর (হি.স.) : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যা মামলার নলিনী শ্রীহরন সহ ছয় আসামিকে মুক্তি দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

শুক্রবার এক টুইট বার্তায় স্ট্যালিন বলেন, “ছয় জনের মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে আমি স্বাগত জানাই।” স্টালিন সুপ্রিম কোর্টের রায়ের প্রশংসা করে বলেন, “এটি গণতন্ত্রের তত্ত্বের জন্য একটি ঐতিহাসিক রায়।”
বিরোধী দলে এবং সরকারে থাকা ডিএমকে সরকারে থাকাকালীন এই লোকদের মুক্তির জন্য সর্বদা আওয়াজ তোলেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডে নলিনী শ্রীহরন এবং অন্য পাঁচজন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। কারাগারে ভালো আচরণের কারণে শীর্ষ আদালত তাদের মুক্তি দিয়েছে।
প্রসঙ্গত, ১৯৯১-এর ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরমবদুরে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবের মৃত্যু হয়েছিল। পরে জানা যায়, শ্রীলঙ্কার বিদ্রোহী তামিল গোষ্ঠী এলটিটিই-র ধানু নামে এক মহিলা আত্মঘাতী জঙ্গি নিজেকে বোমার সঙ্গে উড়িয়ে দিয়েছিলেন। ঘটনায় সাত জনকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত। প্রাণভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন যায়। সেই বিষয়ে সিদ্ধান্ত হতে দেরি হওয়ায় ২০১৪-য় সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে বদলে যায়।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top