News Flash

  • Home
  • খেলা
  • বি-ডিভিশন ফুটবল :‌ পাঁচ ম্যাচে টানা জয় ত্রিবেণীর, পয়েন্ট তালিকারও শীর্ষে
Image

বি-ডিভিশন ফুটবল :‌ পাঁচ ম্যাচে টানা জয় ত্রিবেণীর, পয়েন্ট তালিকারও শীর্ষে

ত্রিবেণী-‌২ (‌শিবা, অভিজিৎ)‌

নবোদয় -‌১ (‌জোসলিও)‌

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।।জয়ের ধারা অব্যহত রেখে শীর্ষ স্থান দখলে রাখলো ত্রিবেণী সঙ্ঘ। আপাতত ৫ ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপে এককভাবে শীর্ষে সুবোধ দেববর্মার দল। সমসংখ্যক ম্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয স্থানে ত্রিপুরা স্পোর্টস স্কুল। শুক্রবার উত্তেজনাপূর্ণ ম্যাচে ত্রিবেণী সঙ্ঘ পরাজিত করে নবোদয় সঙ্ঘকে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফলাফল ২-‌১। শুক্রবার এগিয়ে থেকে ও হারতে হলো নবোদয় সঙ্ঘকে। মূলত:‌ ত্রিবেণী সঙ্ঘের ফুটবলারদের গতির কাছেই হারতে হয়েছে নবোদয়কে। অ্যাস্টোটার্ফে খেলার অভিজ্ঞতা না থাকা নবোদয়ের ফুটবলাররা শুরুতে দুরন্ত গতিতে খেললেও দ্বিতীয়ার্ধে অনেকটাই খেই হারিয়ে ফেলে। আর এখানেই পিছিয়ে পড়ছে প্রেমেশ্বর দত্ত চৌধুরির ছেলেরা। এদিন ম্যাচ শুরুর ২৩ মিনিটের মাথায় জোসলিও মারাকের গোলে এগিয়ে গিয়েছিলো নবোদয়। তবে ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেনি। গোল হজম করার পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে উঠে ত্রিবেণী সঙ্ঘের ফুটবলাররা। আর ক্রমাগত আক্রমণ করতে থাকে। গোল হজম করার ৬ মিনিটের মাথায় শিবা দেববর্মা সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে দুদলই নিজেদের রক্ষণভাগ সামলে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলতে থাকে। তবে কোনও দলের ফুটবলাররা তেমনভাবে উইং গুলোকে ব্যবহার করেনি। ফলে আক্রমনে তেমন তেজীভাব লক্ষ্য করা যায়নি। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে অভিজিৎ দে ত্রিবেণীর হয়ে জয়সূচক গোল করেন। খেলা পরিচালনা করেন বিশ্বজিৎ দাস। ত্রিবেণী সঙ্ঘের সুপার ফোর আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। এখন লক্ষ্য গ্রুপের সেরা হয়ে সুপারে যাওয়া। খেলা শেষে একথাই বলেন কোচ সুবোধ দেববর্মা।

*বি-ডিভিশন লিগ : পয়েন্ট তালিকা*

দল            ম্যা:  জ:  ড্র:  প: গোল প:

ত্রিবেণী      ৫   ৫    ০    ০    ২২-৪   ১৫

স্পো: স্কুল  ৫   ৪    ১    ০    ৯-৩   ১৩

মৌচাক     ৬   ৩    ১    ২    ৯-৮   ১০

পুলিশ      ৬   ২    ৩    ১   ১২-১০   ৯

নবোদয়      ৫    ২    ১    ২    ১০-৮   ৭

কল্যাণ স:   ৩   ১    ০    ২    ৩-৪   ৩

নাইন বু:    ৫   ১    ০    ৪  ৪-১০  ৩

সবুজ        ৭   ০    ০    ৭    ১-২৩   ০

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top