News Flash

  • Home
  • খেলা
  • কাতার বিশ্বকাপের জন্য ঘোষণা করল আর্জেন্টিনা
Image

কাতার বিশ্বকাপের জন্য ঘোষণা করল আর্জেন্টিনা

বুয়েনোস আইরেস, ১১ নভেম্বর (হি.স.): কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করল আর্জেন্টিনা । শুক্রবার ১১ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের টুইটার অ্যাকাউন্ট থেকে এক ভিডিওর মাধ্যমে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দল ঘোষণা করেন । চোট শঙ্কা থাকলেও ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে পাওলো দিবালার।

স্কালোনির স্কোয়াডে চমক তেমন একটা নেই। তৃতীয় গোলরক্ষকের হুয়ান মূসোর সঙ্গে দ্বৈরথ জিতেছেন রুল্লি। বাকি দুই গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ ও আরমানির যাওয়া চূড়ান্ত ছিল আগেই।সংশয় থাকলেও শেষ অবধি কাতারে যাচ্ছেন হুয়ান ফয়েথও। জুয়াকিন কোরেয়াও থাকছেন বিশ্বকাপে। মিডফিল্ডে স্কালোনির প্রথম পছন্দ জিওভান্নি লো সেলসোর ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছিল আগেই। তার বিকল্প হিসেবে দেখা যেতে পারে এঞ্জো ফার্নান্দেজ ও প্যালিসিওসকে।

২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে যথাক্রমে তারা মাঠে নামবে ২৬ ও ৩০ নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (ভিলারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাথলেটিক মাদ্রিদ) গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেলা (বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস অ্যাকুনা (সেভিয়া), নিকোলাস ট্যাগলিয়াফিকো (অলিম্পিক ডি লিয়ন), জুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)ৎ
মিডফিল্ডার : রদ্রিগো ডিপল (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার (ব্রাইটন), গুইডো রদ্রিগেজ (বেটিস), আলেজান্দ্রো গোমেজ (সেভিল), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন)
ফরোয়ার্ড : আনহেল ডিমারিয়া (জুভেন্টাস), লাউতারো মার্তিনেজ (ইন্টার), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোম), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার), লিওনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেই)-

Releated Posts

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026

মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…

ByByNews Desk Jun 20, 2026

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top