News Flash

  • Home
  • দেশ
  • ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙ্গে পড়ে আহত ২ ছাত্র
Image

ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙ্গে পড়ে আহত ২ ছাত্র

মুর্শিদাবাদ, ১১ নভেম্বর (হি. স.) : মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া গোবরগাড়া হাই মাদ্রাসায় ক্লাস চলাকালীন সিলিং ফ্যান ভেঙ্গে পড়ে গিয়ে আহত হয়েছে ২ ছাত্র।

জানা গিয়েছে, শুক্রবার আহত দুই ছাত্রের নাম সামিউল সেখ ও তোহমিদ বাসির দুজনেই নবম শ্রেণীর ছাত্র। আহত ছাত্ররা জানান, শুক্রবার সকাল ১১ টার সময় স্কুলে ঢুকে ক্লাসরুমে বন্ধুদের সঙ্গে কথা বলছিল সেই সময় হঠাৎ সিলিং ফ্যান ভেঙে পড়ে যায়। ফ্যানের পাখায় আহত হয় একজনের কপাল কেটে যায়। ওপর এক ছাত্রের হাত ভেঙে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকেই শিক্ষকরা তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য। আহত ছাত্র সামিউল জানায়, শিক্ষকের জন্য অপেক্ষা করছিল সকলে। তার আগেই হঠৎ সিলিং ফ্যান ভেঙে পড়ে।
স্কুলের শিক্ষক মির মোজাফফর হোসেন জানান, নবম শ্রেণির দুই ছাত্র আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়েছে। ফ্যানগুলি খতিয়ে দেখে প্রয়োজনে মেরামত করাবে স্কুল। অন্যদিকে আহত ছাত্র তোহমিদ বাসির জানান, স্কুলের শিক্ষকদেরকে বারংবার বলার পরও ফ্যানটা চেঞ্জ করেনি অনেক পুরনো ফ্যান সেই কারণেই ভেঙে পড়ে যায়।

ফ্যান ভেঙে পড়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অন্য স্কুল ছাত্ররা। যদিও এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটেছে। আহত দু’জনের চিকিৎসা চলছে। হরিহরপাড়া স্কুলের মধ্যে এই ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top