News Flash

  • Home
  • দিনের খবর
  • কিশনগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর জখম আরও এক
Image

কিশনগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত ২, গুরুতর জখম আরও এক

কিশনগঞ্জ, ১১ নভেম্বর (হি. স.) : বিহারের আরারিয়ার ভরগামা থানা এলাকার খজুরী গ্রামের কাছে তিখি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। এবং গুরুতর জখম হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।

জানা গিয়েছে, এদিন বিকেলে একটি বাইকে তিনজন যুবক পাশের গ্রামের একটি অনুষ্ঠানের থেকে ফিরছিলেন। অত্যন্ত দ্রুতগতিতে থাকা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আরেকজন গুরুতর জখম অবস্থায় আরারিয়া সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে আরারিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026

এসসি ও ওবিসি শিক্ষার্থীদের বৃত্তির আবেদনে আর লাগবে না ডোমিসাইল সার্টিফিকেট: কেন্দ্র

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) এবং অনগ্রসর শ্রেণির (ওবিসি) শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ডোমিসাইল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top