News Flash

  • Home
  • খেলা
  • পিটিএজি-তে হোস্টেল উদ্বোধন ও প্রদর্শনী ক্রিকেট ম্যাচ রবিবার
Image

পিটিএজি-তে হোস্টেল উদ্বোধন ও প্রদর্শনী ক্রিকেট ম্যাচ রবিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। টিসিএ-র উদ্যোগে ক্রিকেটারদের হোস্টেল এবং একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে। আগামী ১৩ নভেম্বর, রবিবার বেলা ১১ঃ৩০ টায় শুরু হবে অনুষ্ঠান। বিশেষ করে মহিলা ক্রিকেটারদের জন্য নতুন আঙ্গিকে ক্রিকেটার্স হোস্টেলের দারোদ্ঘাটন হতে যাচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রীমতি প্রতিমা ভৌমিক। এছাড়া বিশেষ অতিথি ও সম্মানীয় অতিথি হিসেবে রাজ্যের শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক কৃষ্ণধন দাস, মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত প্রমূখ উপস্থিত থাকবেন। পৌরোহিত্য করবেন টিসিএ-র সভাপতি তপন লোধ। আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব শেষে রাজ্যের প্রাক্তন ক্রিকেটারদের একটি টিম জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সঙ্গে একটি টি-টোয়েন্টি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে পিটিএ গ্রাউন্ডেই। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে টিসিএ-র সহ-সভাপতি তিমির চন্দ, যুগ্ম সচিব জয়ন্ত দে, কোষাধ্যক্ষ জয়লাল দাস প্রমুখও উপস্থিত থাকবেন বলে সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে জানিয়েছেন। সংশ্লিষ্ট সকল ক্রীড়াপ্রেমীকে হোস্টেল উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রদর্শনী ক্রিকেট ম্যাচ উপভোগ করার জন্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সচিব শ্রীঘোষ সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top