News Flash

  • Home
  • খেলা
  • দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে ত্রিবেণী –  নবোদয় ম্যাচ শুক্রবার
Image

দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে ত্রিবেণী –  নবোদয় ম্যাচ শুক্রবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর।। একদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে পুনরায় শুরু হচ্ছে আসর। আগামীকাল ত্রিবেণী সঙ্ঘ খেলবে নবোদয় সঙ্ঘের বিরুদ্ধে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। ইতিমধ্যে আসরে ৪ ম্যাচ খেলে ত্রিবেণীর পয়েন্ট ১২ এবং নবোদয় সঙ্ঘের পয়েন্ট ৭। আজ ফেভারিট হিসাবেই মাঠে নামবে সুবোধ দেববর্মার ত্রিবেণী সঙ্ঘ। আগামীকাল জয় পেলে গ্রুপে এককভাবে শীর্ষ স্থানে চলে যাবে গেলোবারের তৃতীয় ডিভিশনে সেরা হয়ে দ্বিতীয় ডিভিশনে ওঠা ত্রিবেণী সঙ্ঘ। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। গতি, শক্তি এবং দক্ষতায় নবোদয়ের ফুটবলারদের থেকে এগিয়ে মাঠে নামবে ত্রিবেণীর ফুটবলাররা। কোচ সুবোধ দেববর্মা বলেন, “আমাদের লক্ষ্য থাকবে শুরুতে গোল তুলে নেওয়া। তা করতে পারলেই ছেলেরা হালকা মেজাজে খেলতে পারবে। আর তা মাথায় রেখেই মাঠে নামবে ছেলেরা”।‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top